ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বেড়েছে দৈনিক গড় প্রাণহানি স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগে কার্যক্রম শুরু ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের সজিব ৫ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা বিরামপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা ২৯ অক্টোবর বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হেলমেট পড়ে কিলিং মিশন, ঘটনাস্থল যাত্রাবাড়ী বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের প্রস্তাবও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা

ছবি: -সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে তিনটি বড় পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনার মধ্যে রয়েছে ইরানকে মোকাবিলায় মার্কিন মিত্রদের নিয়ে আঞ্চলিক জোট গঠন, গাজা-পরবর্তী কৌশল বাস্তবায়ন এবং ইসরায়েল-সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা।

পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল-সিরিয়া নিরাপত্তা চুক্তি এবং ইসরায়েল-লেবানন চুক্তি বাস্তবায়নের বিষয়ও রয়েছে। পাশাপাশি ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে করা আব্রাহাম অ্যাকর্ডসের পরিধি বাড়িয়ে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্য নেওয়া হয়েছে।

এক্সিওস জানিয়েছে, পরিকল্পনাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারা এ নিয়ে একাধিক বৈঠক করেছেন। সূত্রের মতে, পূর্ণাঙ্গ খসড়া তৈরি হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930