বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন আবদুল মোনায়েম (মুন্না) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন)।
বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এর মাধ্যমে যুবদলের নেতৃত্বে আগের কমিটির নেতাদের ওপরই আস্থা রেখেছে বিএনপি।
বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত আবদুল মোনায়েম বলেন, ‘পুরোনোদের অভিজ্ঞতার পাশাপাশি আস্থা ও বিশ্বাসের একটি বিষয় আছে। আশা করি, যুবদল সে আস্থার প্রতিদান দিতে সক্ষম হবে।’
কমিটিতে রেজাউল কবীর (পল) জ্যেষ্ঠ সহসভাপতি এবং মো. কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউর রহমান, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম (দুলাল), শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ (দিপু), আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস (মুরাদ), রফিক আহমেদ (ডলার), সাইদ ইকবাল মাহমুদ (টিটু), মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান, জাকির হোসেন (উজ্জ্বল), এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম, মো. আনোয়ারুল হক, আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র), রহিম উদ্দিন (যুক্তরাজ্য), ফেরদৌস আহমেদ (মুন্না), তরিকুল ইসলাম (টিটু), লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম (সুমন), আজিজুর রহমান আকন্দ এবং নুরুল ইসলাম সোহেল।
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম (সোহাগ), আবু আতিক আল হাসান, শাহ নাসির উদ্দিন (রুমন), কফিল উদ্দিন ভূঁইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম (মিলন), এজমল হোসেন (পাইলট), ইখতিয়ার রহমান (কবির), রবিউল ইসলাম (নয়ন), সাজ্জাদুল মিরাজ, মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান (দীপক), খন্দকার আল আশরাফ (মামুন), আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান (বাবু), আসাদুজ্জামান আসাদ, মো. আবদুল ওয়াহাব, হারুন অর রশীদ (হিরো), এম তমাল আহমেদ, সাজেদুল ইসলাম এবং মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
সহসাধারণ সম্পাদক হয়েছেন হাসান আল মামুন লিমন, মাসুদ খান পারভেজ, এন এম আবদুল্লাহ উজ্জ্বল, মোহাম্মদ মকসুদ আহমদ, গিয়াসউদ্দিন মামুন, মামুন হোসেন ভূঁইয়া, রাহাদুল আলম খান, রুহুল ইসলাম (মনি), জাহিদ হাসান, আবু বকর সিদ্দিক পাভেল, খন্দকার মাইনউদ্দিন খোকন, সাখাওয়াত হোসেন (চয়ন), মাহবুবুর রহমান পলাশ, আরিফুল হক আরিফ, কামরুল হাসান খান সাইফুল, মাহবুবুর রহমান, আলমগীর কবির (সেলিম), মজিবর রহমান ভূঁইয়া (সবুজ), মেহেদী হাসান জুয়েল, মো. মাসুদুল হক, সাহাবুদ্দিন মুন্না, সামসুল আলম রানা এবং আবুল বাসার সিদ্দিকী।
সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন এম এ গাফফার, আশরাফ ফারুকী (হীরা), মিজানুর রহমান, হাবিবুর রহমান, সোহেল আলম, মোহাম্মদ নাছির উদ্দিন সরকার, সাইদুর রহমান (শামীম), রবিউল ইসলাম, আরিফুর রহমান, মাইনুল ইসলাম, খন্দকার রিয়াজ এবং মো. রাশেদুল ইসলাম।
প্রচার সম্পাদক হয়েছেন আল মেহেদী তালুকদার, সহপ্রচার সম্পাদক তারেকুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন এবং কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন।
আইনবিষয়ক সম্পাদক হয়েছেন মুর্তজা কামাল মোস্তাক, ইউনুস আলী (রবি), নূরে আলম সিদ্দিকী (সোহাগ), তানভীর হাসান (সোহেল) ও গাজী মো. মাসকুরুল আলম (সৌরভ)।
এ ছাড়া কৃষিবিষয়ক সম্পাদক কৃষিবিদ সানোয়ার আলম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির (লিংকন), শ্রমবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, শিল্পবিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম, যোগাযোগবিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম (রুমন), গণশিক্ষাবিষয়ক সম্পাদক মহিন উদ্দিন (রাজু), বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কে এস এম মুসাব্বির শাফী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইমরান আহমেদ প্রিন্স, মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক শাহজাহান রনি এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক গালিব হাসান ও বেলাল হোসেন নাজিম।
আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কনকে সহসভাপতি পদমর্যাদায় এবং এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে।
মানবাধিকারবিষয়ক সম্পাদক হয়েছেন মাহবুবুল আলম আকতার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, পাঠাগারবিষয়ক সম্পাদক হেদায়েত হোসেন ভূঁইয়া এবং সহপাঠাগারবিষয়ক সম্পাদক রাশেদ আল আমিন।
বিএনপি জানিয়েছে, নতুন কমিটি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা রাখবে।
এর আগে ২০২৪ সালের ৯ জুলাই ঘোষিত ছয় সদস্যের আংশিক কমিটির সভাপতি ছিলেন আবদুল মোনায়েম, জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল কবীর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।