আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতে আশ্রয় নেওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তার মুখপাত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশের বিমানে তাকে ভারতে নেওয়া হয়েছিল, একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থাও করতে হবে সরকারকে।
মুখপাত্র আরও বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রয়টার্সকে কোনো মন্তব্য করা হয়নি। তবে গত রোববার এক মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মন্তব্য করুন