ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে সাগরে প্রাণ হারালেন ১৩০০ অভিবাসনপ্রত্যাশী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ২৪ বার পঠিত
পাঁচ মাসে সাগরে প্রাণ হারালেন ১৩০০ অভিবাসনপ্রত্যাশী

ছবি: -সংগৃহীত

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর পারাপারের পথে ১ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, স্পেন উপকূল এবং ক্যানারি দ্বীপপুঞ্জমুখী বিপজ্জনক নৌপথে ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ১ হাজার ৩১৭ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

বিশেষ করে আটলান্টিক মহাসাগর হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রায় ১০০ কিলোমিটার বা তারও বেশি সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে বহু নৌকা দুর্ঘটনার শিকার হচ্ছে।

মানবাধিকার সংস্থাটি আরও জানায়, অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর হওয়ায় অনেকেই বিকল্প হিসেবে আরও দীর্ঘ ও বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিচ্ছেন, যা প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

এর আগের বছর ২০২৫ সালেও একই রুটে প্রায় ৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, উন্নত জীবনের আশায় ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন বন্ধে কার্যকর নিরাপদ পথ তৈরি না হলে এই মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930