ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

শান্তি চুক্তির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, এবার দাবি পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৩ জুন ২০২৬   ৩৩ বার পঠিত
শান্তি চুক্তির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, এবার দাবি পাকিস্তানের

ছবি: -সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি ‘চূড়ান্ত ও সর্বসম্মত’ শান্তি চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার মতে, দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার সুযোগ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কাছাকাছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ জানান, চুক্তির পরবর্তী ধাপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার এমন সম্ভাবনা আগে কখনও দেখা যায়নি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও চুক্তি সম্পাদনের সম্ভাবনাকে ‘খুবই কাছাকাছি’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি চুক্তির বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমে প্রকাশিত নানা জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এখনো চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনায় থাকা চুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, ইরান তাদের প্রতিশ্রুতি পূরণ করলেই কেবল অর্থনৈতিক সুবিধা পাবে এবং এর মাধ্যমে পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হতে পারে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সম্ভাব্য চুক্তির কয়েকটি শর্ত প্রকাশ করে দাবি করেছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন কোনো ছাড় দেওয়া হয়নি। পাশাপাশি ইরানের কিছু অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করার কথাও বলা হয়েছিল।

তবে একজন মার্কিন কর্মকর্তা ওই তথ্য প্রত্যাখ্যান করে জানান, আলোচনায় থাকা চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, পারমাণবিক উপাদান ধ্বংস করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানি গণমাধ্যমে প্রকাশিত শর্তাবলিকে ভুয়া বলে দাবি করেছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930