ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

দুবাই ট্যাক্সিতে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, নেওয়া হবে আরও ৬ হাজার ড্রাইভার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৭ মে ২০২৬   ৬০ বার পঠিত
দুবাই ট্যাক্সিতে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, নেওয়া হবে আরও ৬ হাজার ড্রাইভার

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ থেকে আরও ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে সোমবার থেকে ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-এ সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে ১ হাজার ৫০০ জন ড্রাইভার বাছাই করা হবে। বর্তমানে দুবাই ট্যাক্সিতে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।

দুবাই ট্যাক্সির প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার প্রশংসা করে জানায়, এ কারণেই বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন।

সরকারের পক্ষ থেকে অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণকালীন সময়েও চালকদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

দুবাই ট্যাক্সিতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি হলো আল আনাস ওভারসিজ। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930