ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আজ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আজ

ছবি: -সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিলের ওপর আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে বুধবার (৮ জুলাই) শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

গত ৬ জুলাই থেকে টানা তিন দিন আপিল বিভাগের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

মামলাটিতে এর আগে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনানিতে রাষ্ট্রের পক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আইনজীবী শরীফ ভূঁইয়া ও শিশির মনিরও আদালতে শুনানিতে অংশ নেন।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পরে ওই রায়ের বিরুদ্ধে করা আপিলগুলোর শুনানি শুরু হয়।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মোট তিনটি আপিল করা হয়। এর মধ্যে একটি করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি, আরেকটি করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং অপর আপিলটি করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজকের রায় বাংলাদেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ভবিষ্যৎ সাংবিধানিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930