ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

পদ্মায় নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
পদ্মায় নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে

ছবি: -সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে ঢেউয়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর বড়কুঠি-সংলগ্ন বিষপুর ফেরিঘাট বা পদ্মা গার্ডেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ কেটে একটি নৌকায় ফিরছিলেন আটজন। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে। একপর্যায়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়।

নৌকাডুবির পর স্থানীয় নৌকার মাঝি ও আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে নদীর স্রোতে তলিয়ে যান নৌকার মাঝি কাউসার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৩২)।

নৌকায় জিয়ারুলের মা জাহেরা বেগমও (৫৫) ছিলেন। নৌকা ডুবে যাওয়ার পর তিনি নদীর স্রোতে ভেসে যাচ্ছিলেন। পরে স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে ও ডুবে যাওয়া নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি। নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মনজিল হক জানান, ছয়জন ডুবুরি পর্যায়ক্রমে পানির নিচে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি নৌকা নিয়ে নদীর বিভিন্ন এলাকায় নজর রাখা হচ্ছে।

এদিকে নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থল পরিদর্শনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে সিটি করপোরেশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়।