ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

ছবি: -সংগৃহীত

সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

রোববার কয়েক ঘণ্টার কর্মসূচির পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর ১৪ হাজার ৩৮৪ জন নির্বাচিত শিক্ষক নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে এবং পরে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এর আগে ফল প্রকাশের ১৭৫ দিন পেরিয়ে গেলেও যোগদান করতে না পারায় দ্রুত নিয়োগের দাবিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনের সময় এলাকায় যান চলাচলেও বিঘ্ন ঘটে।

সরকারের সংশোধিত সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্নের আশ্বাস পাওয়ায় তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031