https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৮ আগস্ট) তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শন করবেন।
এ সময় তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।
এ ছাড়া দক্ষিণ সুদান ও আবেইয়ের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।