ঢাকা
০৮ আগস্ট ২০২৬

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করবেন না : হাসান

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করবেন না : হাসান

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান গাওয়ার সময় কিংবদন্তি সংগীতশিল্পী হাসানের মাথায় বোতল ছোড়া হয়। ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লেও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে হাসান বলেন, দীর্ঘ সংগীতজীবনে মঞ্চে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হননি। তবে তিনি বিশ্বাস করতে চান, যে ব্যক্তি বোতল ছুড়েছে, হয়তো না বুঝেই এমনটি করেছে।

শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসান বলেন, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন।

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন সময় সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই কোনো শিল্পীকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগীত ও অভিনয় অঙ্গনের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে কনসার্টের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031