ঢাকা
০৮ আগস্ট ২০২৬

আবারও সক্রিয় সাপের বিষ চোরাকারবারী চক্র

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
আবারও সক্রিয় সাপের বিষ চোরাকারবারী চক্র

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশে আবারও সক্রিয় সাপের বিষ চোরাকারবারী চক্র। সাভার ও রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৯১০ গ্রাম কথিত সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব-৪। এ ঘটনায় চোরাচালান চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও যাত্রাবাড়ীর মাতুয়াইলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা বিষের মধ্যে ৪৭০ গ্রাম প্রক্রিয়াজাত পাউডার ও ৪৪০ গ্রাম তরল অবস্থায় ছিল।

গ্রেফতাররা হলেন আব্দুর রহমান (৩২), শাহজাহান (৬২) ও নান্নামুন্না মিয়া (৪২)। তাদের কাছ থেকে কথিত সাপের বিষের পাশাপাশি পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে বিষ সংগ্রহ করে অন্য দেশে পাচারের মাধ্যমে লাভ করতেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031