https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার পানি লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের কিছু এলাকায় সতর্ক সীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারাসহ উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি কমেছে।
এদিকে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কমলেও আগামী একদিন বাড়তে পারে। ব্রহ্মপুত্রের পানি কমেছে, যমুনার পানি বেড়েছে। গঙ্গা-পদ্মার পানি আগামী কয়েকদিন বাড়তে পারে।
আগামী তিন দিনে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।