https://timenewsbangla.com

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়ার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে একসঙ্গে ১৫ দিনের স্লট ছাড়া হবে। আগে সাত দিনের স্লট একসঙ্গে দেওয়া হতো।
রোববার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, আগে প্রতিদিন স্লট খোলার কারণে রোগীদের ভোগান্তি হতো। পরে এক সপ্তাহের স্লট একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর অভিজ্ঞতা ভালো হওয়ায় এবার তা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।
হাইকমিশনার বলেন, ভিসা আবেদনকারীদের যাতে ন্যূনতম সমস্যায় পড়তে হয়, সেটিই তাদের প্রধান অগ্রাধিকার।
এদিকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।