ঢাকা
১০ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইয়াসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে রাত ৮টার দিকে সড়ক নিরাপত্তা ও আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভারসহ বিভিন্ন দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছিলেন। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। পরে ইয়াসিনের মৃত্যুর খবর পেয়ে আবারও সড়কে অবস্থান নেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াসিনের মরদেহ ঢাকায় রয়েছে এবং তা বরিশালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে দপদপিয়া সেতু এলাকায় বিআরটিসির একটি বাসের সঙ্গে যাত্রীবোঝাই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়সংলগ্ন সড়কের নিরাপত্তা ও সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ইয়াসিনের মৃত্যুর পর তারা এসব দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031