ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন পটুয়াখালীতে জি-৯ কলা চাষে নতুন সম্ভাবনা এবার ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে বাংলাদেশ-ভারতের ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সঙ্গে লড়বেন কর্নেল অলি

বিদেশে শিক্ষার ফি ডেবিট-ক্রেডিট কার্ডে পরিশোধের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
বিদেশে শিক্ষার ফি ডেবিট-ক্রেডিট কার্ডে পরিশোধের সুযোগ

ছবি: -সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা ব্যয় পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশি বিশ্ববিদ্যালয় এবং অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে সরাসরি ফি পরিশোধ করতে পারবেন।

সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিদেশি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা বেড়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থায় শিক্ষা খাতে কার্ডের মাধ্যমে পরিশোধ করা অর্থ ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার সঙ্গে সমন্বয় করা হবে না। ফলে বিদেশে পড়াশোনার ব্যয় মেটাতে ব্যবহৃত বৈদেশিক মুদ্রা শিক্ষার্থী বা অভিভাবকের সাধারণ ভ্রমণ ডলার কোটায় কোনো প্রভাব ফেলবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ডটি শিক্ষার্থীর নিজের নামে অথবা তার শিক্ষা ব্যয়ের দায়িত্বে থাকা অভিভাবক কিংবা অন্য কোনো ব্যক্তির নামে ইস্যু করা যাবে।

তবে কার্ডের অপব্যবহার ঠেকাতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও যাচাই প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড ব্যবহার করে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংককে নিতে হবে।

এ ছাড়া প্রতিটি লেনদেনের সঠিক তথ্য সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031