ঢাকা
১২ আগস্ট ২০২৬

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ : জয়সোয়াল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ : জয়সোয়াল

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জয়সোয়াল জানান, দ্বিপক্ষীয় সফরের জন্য তারেক রহমানকে আমন্ত্রণের পাশাপাশি আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জয়সোয়াল বলেন, ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, এটি আইনগত বিষয় এবং তা খতিয়ে দেখার পাশাপাশি তদন্তও চলছে।

বাংলাদেশ সফর করা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031