https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নয়াদিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
এর আগে গত দুই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এসব বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
এদিকে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ব্রিকস সম্মেলনে তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার।