https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাওয়া লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি জিপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
আহত ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত বাস ও জিপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।