ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম

শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা হত্যার ঘটনায় ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে মামলা করেছেন নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা। শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় করা মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও পুলিশের হাতে গ্রেপ্তার রংমিস্ত্রি বাবুল মিয়ার নাম নেই।

এজাহারে জমির মালিকানা নিয়ে বিরোধ, মামলা প্রত্যাহারের জন্য হুমকি এবং পূর্বের বিভিন্ন ঘটনার উল্লেখ করে পূর্বপরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হত্যার পর জমিসংক্রান্ত দলিল, জিডির কপি ও অন্যান্য কাগজপত্র নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।

সেলিনা বলেন, তিনজনকে বাবুল একা হত্যা করতে পারেন না; এর পেছনে বড় কোনো হাত রয়েছে। তিনি গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের সম্পর্কের বিষয়টিকেও হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে দেখানোর চেষ্টা চলছে বলে দাবি করেন।

বুধবার রায়নগরের একটি বাসা থেকে এম এ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরিবারের দাবি, হত্যার নেপথ্যে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বের হুমকি রয়েছে। পুলিশ জানিয়েছে, এজাহারের অভিযোগ ও তাদের হাতে থাকা তথ্য—দুই দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930