ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

নরসিংদী জেল পালানো জঙ্গি জুয়েল দুই হাতবোমাসহ গ্রেফতার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৩০ বার পঠিত
নরসিংদী জেল পালানো জঙ্গি জুয়েল দুই হাতবোমাসহ গ্রেফতার

রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদকে দুইটি হাতবোমাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে পশ্চিম নিঝুমবাগ এলাকায় পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, জুয়েল নব্য জেএমবির বোমা তৈরির কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী। তার কাছ থেকে উদ্ধার করা বোমা দুটি পরে কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল নিষ্ক্রিয় করে।

২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া নয় জঙ্গির একজন ছিলেন জুয়েল। ছয় দিন পর তাকে আবার গ্রেফতার করা হলেও পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান।

পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েকটি বোমা বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় বোমারু মামুন ও তার সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে চলমান অভিযানের অংশ হিসেবে জুয়েলকে গ্রেফতার করা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930