https://timenewsbangla.com

কৃষি ও পল্লি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৫৩ দশমিক ৮৫ শতাংশ বেশি।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিটি ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে। এতদিন এ হার ছিল ২ দশমিক ৫ শতাংশ।
এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জমি বা স্থাবর সম্পত্তির জামানত ছাড়াই ব্যক্তিগত, সামাজিক বা দলগত জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
কৃষক শনাক্তে সরকারি কৃষক কার্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এবং কৃষি ঋণের জন্য পাসবই থাকা বাধ্যতামূলক করা হয়নি। দলবদ্ধ কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়ার সুযোগও বাড়ানো হয়েছে।