ঢাকা
১৮ আগস্ট ২০২৬

১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৭ আগস্ট) বোর্ডের পক্ষ থেকে আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে। তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031