ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র

ছবি: -সংগৃহীত

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় কার্যক্রম শুরু করবে ‘কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’।

দক্ষিণ কোরিয়া দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থায় সাধারণ ভিসার আবেদন গ্রহণ এবং আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।

তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার ক্ষেত্রে পাসপোর্ট গ্রহণ ও ইস্যুর কার্যক্রম আগের মতোই দক্ষিণ কোরিয়া দূতাবাসের মাধ্যমে সম্পন্ন হবে।

নতুন ভিসা আবেদন কেন্দ্রটির ঠিকানা—২য় তলা, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।

ভিসা আবেদন কেন্দ্রের যোগাযোগ নম্বর +৮৮৯৬০৬৭৭৭১৫৬।

এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়া দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা আবেদন কেন্দ্রের অফিস সময়, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা ফি এবং অন্যান্য সেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

দক্ষিণ কোরিয়া দূতাবাসের ভাষ্য, আবেদনকারীদের সুবিধা বাড়ানো এবং আরও দ্রুত ও কার্যকর ভিসা সেবা নিশ্চিত করতেই ঢাকায় নতুন এই ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031