ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

৫৪ বছর বয়সে বিয়ের খবর জানালেন পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা বানু

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ৩৮ বার পঠিত
৫৪ বছর বয়সে বিয়ের খবর জানালেন পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা বানু

ছবি: -সংগৃহীত

৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন হুমায়রা। ছবিগুলোতে তার স্বামীর সঙ্গে পাশাপাশি দেখা গেলেও তার মুখ স্পষ্ট নয়। বিয়ের খবর জানানোর পাশাপাশি নতুন জীবন নিয়ে নিজের অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

পোস্টে হুমায়রা লিখেছেন, মানুষ অনেক সময় নিজের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের পরিকল্পনা করে, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা থাকে সম্পূর্ণ ভিন্ন। তাই সৃষ্টিকর্তার সিদ্ধান্ত ও পরিকল্পনার ওপর বিশ্বাস রাখার কথাও জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, সৃষ্টিকর্তা যখন কারও জন্য কোনো কিছু নির্ধারণ করেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।

হুমায়রার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

পাকিস্তানের টেলিভিশন নাটকে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন হুমায়রা বানু। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেও মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষভাবে দর্শকদের প্রশংসা পেয়েছেন।

‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930