ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬৯

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৪০ বার পঠিত
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬৯

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৬৯ জন শিশু হাম অথবা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ জন শিশুর প্রাণহানি ঘটেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ৮৭৯ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ সময়ে নতুন করে ৮৪৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৮৪৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১১ হাজার ৪৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৫০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930