ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

নিরাপদ আকাশপথে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
নিরাপদ আকাশপথে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ছবি: -সংগৃহীত

দেশের আকাশপথে নিরাপদ ও সুশৃঙ্খল বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে এটিসি বেসিক কোর্স শুরু হয়েছে।

রোববার সকালে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিমান চলাচল ব্যবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল একটি কার্যক্রম। আকাশপথে চলাচলকারী উড়োজাহাজগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, উড্ডয়ন ও অবতরণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সার্বিক আকাশপথ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, দেশের বিমান চলাচল খাতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল গড়ে তুলতে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাগত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াবে।

অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর করতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল প্রয়োজন। তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বেবিচকের পরিচালক (এটিএম) মো. সামছুল হকসহ সিভিল এভিয়েশন একাডেমি ও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬-এ মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর আটজন এবং বেবিচকের ছয়জন। প্রশিক্ষণার্থীরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।

বেবিচক সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরি হলে দেশের ক্রমবর্ধমান বিমান চলাচল ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং আকাশপথের নিরাপত্তা জোরদারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031