ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

ছবি: -সংগৃহীত

‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে অভিনেতা রণবীর সিং ও প্রযোজক ফারহান আখতারের বিরোধ এবার আদালত পর্যন্ত গড়ানোর পথে। প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবির বিপরীতে ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) মধ্যস্থতা মেনে নিতে রাজি নন রণবীর। দুই পক্ষের মধ্যে সরাসরি সমঝোতা না হলে আদালতেই বিষয়টির নিষ্পত্তি চান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ইম্পার সঙ্গে বৈঠকে রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি অংশ নেন। এরপর রণবীরের আইনি দল ইম্পাকে চিঠি দিয়ে তাদের অবস্থান জানায়।

চিঠিতে প্রযোজকদের ৪৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি নাকচ করার পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

রণবীরের আইনজীবীদের দাবি, প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার শুধু একটি সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছিল। কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। তাই প্রযোজকদের অভিযোগ ইম্পার খারিজ করে দেওয়া উচিত।

আইনি চিঠিতে আরও বলা হয়েছে, রণবীর ও প্রযোজকপক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হওয়া উচিত।

২০২৩ সালে ‘ডন’ সিরিজের নতুন মুখ হিসেবে রণবীর সিংয়ের নাম বড় আয়োজনের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। তবে চিত্রনাট্য ও সৃজনশীল বিষয়ে মতবিরোধের জেরে শুটিং শুরুর আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি।

এরপর রণবীরের আকস্মিকভাবে সরে দাঁড়ানোর কারণে প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে প্রযোজক সমিতির দ্বারস্থ হন। এখন সেই বিরোধের নিষ্পত্তি আদালতে গড়ানোর সম্ভাবনাই তৈরি হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031