ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

বলিউডের প্রবীণদের নিয়ে তনুশ্রীর বিস্ফোরক মন্তব্য

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বলিউডের প্রবীণদের নিয়ে তনুশ্রীর বিস্ফোরক মন্তব্য

ছবি: -সংগৃহীত

বলিউডের প্রবীণ অভিনেতা ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার মতে, কারও বয়স, পরিচিতি বা পারিবারিক অবস্থান দেখে তাকে শ্রদ্ধা কিংবা বিশ্বাস করা উচিত নয়; বরং একজন মানুষকে তার চরিত্র দিয়েই মূল্যায়ন করা প্রয়োজন।

সম্প্রতি এক ভিডিও বার্তায় বলিউডে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ‘আশিক বনায়া আপনে’খ্যাত এই অভিনেত্রী। সেখানে ইন্ডাস্ট্রির কথিত অভিজ্ঞ ও বর্ষীয়ান ব্যক্তিদের নিয়েও নানা অভিযোগ করেন তিনি।

ভিডিওর ক্যাপশনে তনুশ্রী জানান, একসময় তার মনে হয়েছিল কোনো প্রবীণ অভিনেতা হয়তো কাজের অভাবে সমস্যায় আছেন, তাই তাকে সহযোগিতা করা উচিত। কিন্তু পরে সেই ব্যক্তিকে নিয়ে তার ধারণা সম্পূর্ণ বদলে যায়।

তনুশ্রীর দাবি, বলিউডে ‘বর্ষীয়ান’ বা অভিজ্ঞ শব্দটি সবসময় ইতিবাচক অর্থ বহন করে না। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকার কারণে কেউ কেউ নানা কৌশল ও চালাকি রপ্ত করে ফেলেন এবং নিজেদের স্বার্থে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের ওপরও প্রভাব বিস্তার করতে পারেন।

অভিনেত্রীর আরও অভিযোগ, কিছু প্রবীণ ব্যক্তি তরুণ প্রজন্মের প্রতি ঈর্ষা ও ক্ষোভ পোষণ করেন। এমনকি তরুণদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে তারা নানা ধরনের ষড়যন্ত্রেও জড়াতে পারেন বলে দাবি করেছেন তিনি। এমন কিছু মানুষকে তনুশ্রী ‘রাক্ষস বা অসুরের অবতার’ বলেও উল্লেখ করেছেন।

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভাষ্য, একসময় পর্দায় তার জনপ্রিয়তা ও তারকাখ্যাতি যথেষ্ট ছিল। নিজেকে বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে দাবি না করলেও সে সময় তার ভালো অবস্থান ছিল বলে জানান তিনি।

তবে তখন ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতি ও কৌশল সম্পর্কে তার পর্যাপ্ত ধারণা ছিল না বলে জানিয়েছেন তনুশ্রী। তার অভিযোগ, একপর্যায়ে একদল মানুষ সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে তাকে বলির পাঁঠা বানিয়েছিল। বলিউডের কথিত ‘স্ট্রিট স্মার্ট’ না হওয়ায় পরিস্থিতি সামলাতে পারেননি বলেও ইঙ্গিত দেন তিনি।

তনুশ্রীর মতে, বয়সের ভিত্তিতে কাউকে বড় তারকা হিসেবে বিবেচনা করা উচিত নয়। যার জনপ্রিয়তা বেশি এবং যার সিনেমা সফল, প্রকৃত অর্থে তাকেই বড় তারকা হিসেবে দেখা উচিত।

সবশেষে অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রী বলেন, কারও বয়স, চেহারা কিংবা পারিবারিক পরিচয় দেখে তার সম্পর্কে সিদ্ধান্ত না নিয়ে চরিত্রের দিকে নজর দেওয়া উচিত। তার মতে, একজন মানুষকে সম্মান বা বিশ্বাস করার ক্ষেত্রে তার চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে নিজের এই বক্তব্যে কোনো নির্দিষ্ট অভিনেতা বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তনুশ্রী। তার মন্তব্য ঘিরে বলিউডের অন্দরমহল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930