https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুক্রবার সন্ধ্যায় তিমুরে গ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে দেশটির আর্মড পুলিশ ফোর্সের সদস্যরা।
উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নিচ থেকে শিশুটির ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। এরপর দ্রুত মাটি সরিয়ে তাকে জীবিত অবস্থায় বের করে আনা হয়।
প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড্ডয়ন বিলম্বিত হলেও শনিবার আবহাওয়া অনুকূলে এলে তাকে হেলিকপ্টারে কাঠমান্ডুর একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।
ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় উদ্ধারকর্মীদের সাহস ও প্রচেষ্টার প্রশংসা করেছেন অনেকে।
এদিকে ভয়াবহ বন্যায় নেপালে এখন পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্নির্মাণে শত কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে নেপাল।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||