ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি করেছেন বাবা! হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে যোগ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার হকি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে লর্ডসে সিরিজ জিতল ইংল্যান্ড হরমুজে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুমকি আইআরজিসির অনলাইন ব্যবসা তদারকিতে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ খুলনায় অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় মেডিকেল বোর্ড, পাশে জুবাইদা রহমান

হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর

আগামী দিনে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী বলেন, আগে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে। পরবর্তী সময়ে হিসাব-নিকাশ করে ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকা পর্যন্ত নামানো হয়।

তিনি জানান, এবার ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে হিসাব করে হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। ভবিষ্যতে এই ভাড়া আরও কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।

মন্ত্রী বলেন, নতুন বিমান কেনা এবং বিভিন্ন রুটে বিমানের কার্যক্রম পুরোপুরি চালু হলে আয় বাড়বে। তখন হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর সুযোগ তৈরি হবে।

এ ছাড়া অন্যান্য এয়ারলাইনসের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের দাম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।