ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, জানালেন সার্জিও গোর নিরাপত্তা আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি করেছেন বাবা! হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে যোগ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার হকি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে লর্ডসে সিরিজ জিতল ইংল্যান্ড হরমুজে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুমকি আইআরজিসির

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, জানালেন সার্জিও গোর

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, জানালেন সার্জিও গোর

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে ট্রাম্পের প্রশংসা করে গোর বলেন, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাচ্ছেন।

সার্জিও গোর বলেন, চলতি সপ্তাহে ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে বাংলাদেশের আগের উড়োজাহাজ ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির আওতায় বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এর অংশ হিসেবে গত ১ মে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

চুক্তি অনুযায়ী, ১৪টি উড়োজাহাজ কিনতে ব্যয় হবে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ৭৩ পয়সা হিসাবে।