ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১৭

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১৭

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ শিশু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১। আর নিশ্চিত হামে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৪৩ শিশু। এ সময়ে ৭৬১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৬৪১ জন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930