ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ৩ বিল ও সংসদীয় কমিটি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ শত শত নেপালে আকস্মিক বন্যায় নিহত ৪৬, নিখোঁজ প্রায় ৫০০ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

দীপ্তি চৌধুরীর জীবনের নতুন অধ্যায়, বর কে?

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৫ জুন ২০২৬   ১১২ বার পঠিত
দীপ্তি চৌধুরীর জীবনের নতুন অধ্যায়, বর কে?

ছবি: -সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার (৫ জুন) পারিবারিক আয়োজনে ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় তাঁর আক্‌দ সম্পন্ন হয়েছে।

দীপ্তির স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় একজন শিক্ষক ও গবেষক। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আক্‌দের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপ্তি চৌধুরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে বৃহত্তর পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই জনপ্রিয় উপস্থাপক। নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031