বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে, তা স্মরণ করিয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সোমবার (১৯ অক্টোবর) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় ভিজিটর ভিসার অনুমোদিত ব্যবহার সম্পর্কে জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা যায়। এ ছাড়া ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়ার অনুমতিও রয়েছে।
ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

মন্তব্য করুন