বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং বিভাগে ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। গত ১২ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগের বিস্তারিত

    • প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

    • পদের নাম: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ

    • বিভাগ: এজেন্ট ব্যাংকিং

    • পদসংখ্যা: নির্ধারিত নয়

    • চাকরির ধরন: পূর্ণকালীন

    • কর্মক্ষেত্র: অফিসে

    • কর্মস্থল: যেকোনো স্থানে

    • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

    • মাসিক বেতন: ৩১,০০০ টাকা

    • আবেদন শুরুর তারিখ: ১২ অক্টোবর ২০২৬

    • আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সাবলীল হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা, অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের সক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বেশি অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা মাসিক ৩১ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের পিপল ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।