ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৩২ বার পঠিত
তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

ছবি: -সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি হলেও রাউল হিমিনেজের শট রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনেন উইলিয়ামস। তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। নবম মিনিটে হুলিয়ান কিনিয়োনেস গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকো। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায় দক্ষিণ আফ্রিকার এক খেলোয়াড়ের লাল কার্ডে। ৫০তম মিনিটে স্ফেফেলো সিথোলে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকার ওপর চাপ আরও বাড়ায় মেক্সিকো।

৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন গিলবার্তো মোরা। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েন। মাঠে নামার এক মিনিট পরই রাউল হিমিনেজ গোল করে দলের ব্যবধান ২-০ করেন।

ম্যাচের ৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকা আরও বড় ধাক্কা খায়। থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখলে দলটি ৯ জনে নেমে আসে। তবে যোগ করা সময়ে মেক্সিকোর সেজার মন্তেসও লাল কার্ড দেখায় ম্যাচ শেষ হয় উভয় দলের তিনটি লাল কার্ডের নাটকীয়তায়।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে স্বাগতিক মেক্সিকো সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছে। অন্যদিকে দুই খেলোয়াড় হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে পরের ম্যাচের আগে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930