ঢাকা
২৭ আগস্ট ২০২৬

বাজেট নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬   ২১ বার পঠিত
বাজেট নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

ছবি: -সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপনের একদিন পর আজ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তিনি সদ্য ঘোষিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদারের কৌশল নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

গতকাল সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বাজেটের আকার জিডিপির ১৩.৭ শতাংশ।

‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রণীত এই বাজেটে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান বাড়ানো এবং উন্নয়নের সুফল আরও বিস্তৃতভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031