ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

পুলিশকে ছুরিকাঘাত, দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ জুন ২০২৬   ১২ বার পঠিত
পুলিশকে ছুরিকাঘাত, দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে জিয়া উদ্যান সংলগ্ন এলাকায় একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, তিনজন ছিনতাইকারী অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণ করে।

এ সময় এসআই শামসুজ্জোহা সরকার ও কনস্টেবল হৃদয় বড়ুয়া আহত হন। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলেই দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

আহত পুলিশ সদস্যদের প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং পলাতক একজন আসামিকে ধরতে অভিযান চলছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930