ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ ভারতে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৩ জুন ২০২৬   ৩ বার পঠিত
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ ভারতে

ছবি: -সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে গেলে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি দত্তগ্রাম এলাকার অজিব উল্লাহর ছেলে। মরদেহ ভারতের ত্রিপুরার উনকোটি জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930