ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাখির আঘাতে উড়োজাহাজ ক্ষতি প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা দিতে চায় ইতালি

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
পাখির আঘাতে উড়োজাহাজ ক্ষতি প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা দিতে চায় ইতালি

ছবি: -সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোতে পাখির আঘাতে (বার্ড স্ট্রাইক) উড়োজাহাজের ক্ষয়ক্ষতি কমাতে আধুনিক ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর বিষয়ে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইতালি।

সোমবার (২২ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৈঠকে উল্লেখ করা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বিশেষ করে শীতকালে পাখির উপস্থিতির কারণে উড্ডয়ন ও অবতরণে বিলম্ব এবং কখনও কখনও উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতি মোকাবিলায় ইতালির ‘দ্য এজ কোম্পানি’ প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী।

রাষ্ট্রদূত জানান, প্রস্তাবিত এই বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় পাখির চলাচল পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে, যা উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে।

এ সময় দুই দেশের মধ্যে বিমান খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ঢাকা–রোম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো, বিমানকর্মীদের প্রশিক্ষণ এবং বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য বিনিয়োগ নিয়েও মতবিনিময় হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930