ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

সারজিস আলমকে কড়া বার্তা দিলেন নিলা ইসরাফিল

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৫০ বার পঠিত
সারজিস আলমকে কড়া বার্তা দিলেন নিলা ইসরাফিল

ছবি: -সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নিলা ইসরাফিল দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ এনসিপিকে বিরোধী দল হিসেবেও গ্রহণ করবে না।

বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে নিলা ইসরাফিল এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, “প্রিয় সারজিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসাবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে।”

তিনি আরও বলেন, রাজনীতিতে অবস্থান পরিবর্তন হতে পারে, তবে শেষ কথা বলে জনগণ। তার ভাষায়, বিরোধী দলে থাকা বড় বিষয় হলেও জনগণের আস্থা অর্জন করাই এখন এনসিপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিলা ইসরাফিল তার পোস্টে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন। তিনি লেখেন, আওয়ামী লীগ ফিরে আসবে কি না, তা সময়ই নির্ধারণ করবে। তবে এনসিপি রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবে, সেটিই এখন বড় প্রশ্ন।

তিনি দাবি করেন, জনগণের সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না এবং দেশের মানুষ সবকিছু পর্যবেক্ষণ করছে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, এনসিপির পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে। তার মতে, ভুল সিদ্ধান্ত ও বিভ্রান্তিকর অবস্থান সেই পতনকে আরও ত্বরান্বিত করছে। পাশাপাশি আত্মসমালোচনা করে জনগণের কাছে জবাবদিহির আহ্বানও জানান তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930