জাতীয় নাগরিক পার্টি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) ঢাকার বিভিন্ন হাসপাতালে ‘হাম’ আক্রান্ত শিশুদের চিকিৎসা ও জরুরি সেবা সহজ করতে হেল্পলাইন চালু করেছে।

বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম জানান, এনএইচএ’র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম এবং সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।

যেসব হাসপাতালে হেল্পলাইন চালু হয়েছে

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
    • ডা. মো. জুলফিকার: 01710-498909
    • ডা. মাশুক: 01835-512550
  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
    • ডা. সাইয়েদ: 01706-520987
    • ডা. সানি: 01887-959650
  • মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
    • ডা. আব্দুল্লাহ আল মামুন: 01608-073642
    • ডা. মাজহারুল ইসলাম: 01540-0752487
  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতাল-সংলগ্ন সেবার জন্য
    • ডা. তন্নী শেখ: 01999-398779
    • ডা. আল আমিন: 01718-662463
    • ডা. হাবিব: 01533-794744
    • ডা. তাওফিক ইমন: 01310-938573
  • ঢাকা ডিএনসিসি হাসপাতাল
    • ডা. মো. মনিরুজ্জামান: 01770-591529
    • ডা. উসামা: 01826-711924
  • ডা. এমআর খান শিশু হাসপাতাল
    • ডা. আশিকুর রহমান শুভ: 01676-565118

সংগঠনটি জানিয়েছে, হাম আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং পরিবারগুলোর দুশ্চিন্তা কমানোই এই হেল্পলাইনের মূল লক্ষ্য।