https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জারি করা নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (৩০ জুন) দেওয়া এক রায়ে আদালত ৬-৩ ভোটে ওই আদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ২০২৪ সালের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক বিধান পরিবর্তনের উদ্যোগ নেন। তবে সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা প্রায় দেড়শ বছর ধরে কার্যকর থাকা এই নীতির পক্ষে অবস্থান নেন।
ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বা বৈধ অনুমতি ছাড়া অবস্থানরত অভিবাসীদের সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধ করা প্রয়োজন। কিন্তু আদালতের এই রায়ের ফলে সেই নির্বাহী আদেশ কার্যকর হচ্ছে না।
রায়ের মূল মতামত লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া শিশু, যার বাবা-মা অবৈধ অভিবাসী বা অস্থায়ীভাবে অবস্থানকারী হলেও, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে।
রায়ে ১৪তম সাংবিধানিক সংশোধনীর ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর মুক্তিপ্রাপ্ত দাস ও দেশটিতে জন্ম নেওয়া তাদের সন্তানদের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যেই এই সংশোধনী সংযোজন করা হয়েছিল।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||