https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অর্ধবার্ষিক হিসাব সমাপনী উপলক্ষে আজ বুধবার (১ জুলাই) দেশজুড়ে পালিত হচ্ছে ব্যাংক হলিডে। এ কারণে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে আজ বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজারের লেনদেনও।
তবে বাংলাদেশ ব্যাংক এবং সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয়সহ কিছু নির্ধারিত গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধুমাত্র অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ পরিচালিত হবে। গ্রাহকদের জন্য কোনো ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি বছরের ১ জুলাই অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে ব্যাংকগুলো তাদের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।
ফলে আজ কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। এছাড়া চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার এবং শাখাভিত্তিক অন্যান্য সব ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিকভাবে চালু থাকবে। আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। এ দুই দিনে গ্রাহক লেনদেন বন্ধ রেখে ব্যাংকগুলো অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||