ঢাকা
২৮ আগস্ট ২০২৬

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা, মোতায়েন থাকবে ডিবি, সোয়াত ও সাদা পোশাকের গোয়েন্দা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা, মোতায়েন থাকবে ডিবি, সোয়াত ও সাদা পোশাকের গোয়েন্দা

ছবি: -সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শোভাযাত্রায় ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে।

রোববার সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সভায় আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর রথযাত্রা একটি বড় ধর্মীয় শোভাযাত্রা। জনসমাগম বেশি হওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে এবং উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পিকেট পার্টি, টহল দল, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, সিসিটিভি পর্যবেক্ষণ, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা, সোয়াত এবং বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031