ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ১ বার পঠিত
ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের ডিফেন্ডার এমরিক লাপোর্তে। তিনি অভিযোগ করেছেন, আর্জেন্টিনা প্রায়ই অতিরিক্ত শারীরিক ও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষের ছন্দ নষ্ট করার চেষ্টা করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই রেফারিদের নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ২০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে বিশ্বকাপের ফাইনালে। ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দুই দল বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবে।

ফাইনালের আগে সংবাদমাধ্যমে লাপোর্তে বলেন, নিয়মের মধ্যে থেকে আগ্রাসী ফুটবল খেলায় তার আপত্তি নেই। তবে কোনো দল সীমা অতিক্রম করলে তা নিয়ন্ত্রণ করা রেফারির দায়িত্ব। তার ভাষ্য, শুরু থেকেই কঠোর সিদ্ধান্ত না নিলে ম্যাচে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।

নিজের বক্তব্যের পক্ষে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনালের উদাহরণ টানেন লাপোর্তে। ওই ম্যাচে আর্জেন্টিনা ১৫টি ফাউল করে এবং তাদের তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। অন্যদিকে ইংল্যান্ড ১১টি ফাউল করেছিল।

বিশেষ করে ম্যাচের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্দেসের একটি ট্যাকলের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ওপর করা ওই চ্যালেঞ্জের জন্য কোনো কার্ড না দেখানো প্রশ্নের জন্ম দিয়েছে।

লাপোর্তের মতে, সাম্প্রতিক কিছু ম্যাচে এমন কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে স্পষ্ট ফাউল বা আগ্রাসী আচরণ যথাযথভাবে শাস্তি পায়নি। তাই বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিদের শুরু থেকেই নিরপেক্ষ ও দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031