ঢাকা
০৯ আগস্ট ২০২৬

সালমান শাহর মৃত্যু, রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর, দিলেন ব্যাখ্যা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
সালমান শাহর মৃত্যু, রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর, দিলেন ব্যাখ্যা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

তিন দশক পরও রহস্যে ঘেরা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে নানা দাবি ও পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে।

সম্প্রতি সালমান শাহর মৃত্যু নিয়ে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী শাবনূরের নাম টেনে বক্তব্য দেন রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দীর্ঘ ফেসবুক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন শাবনূর।

শাবনূরের দাবি, সালমান শাহ হত্যাকাণ্ডে রাজসাক্ষী হওয়া রিজভী বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ১৯৯৭ সালে দেওয়া জবানবন্দিতে রিজভী সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। পরে আবার দাবি করেন, সালমান আত্মহত্যা করেছিলেন।

শাবনূর বলেন, সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতেও রিজভী তার বিরুদ্ধে একাধিক অসত্য ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। এমনকি তাদের মধ্যে সম্পর্ক ও বিয়ের দাবিও করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন অভিনেত্রী।

রিজভীর সঙ্গে কখনো তার কোনো যোগাযোগ ছিল না জানিয়ে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম তার নাম শুনেছেন। সালমানকে ব্ল্যাকমেইল করা বা তার আত্মহত্যার জন্য দায়ী থাকার অভিযোগও অস্বীকার করেন তিনি।

শাবনূর আরও বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। সালমানকে প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার অকাল মৃত্যু আজও তাকে ব্যথিত করে।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান শাবনূর। একই সঙ্গে ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031