ঢাকা
১০ আগস্ট ২০২৬

বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ম্রুণাল

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ম্রুণাল

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে এবার বয়সে প্রায় ১০ বছরের ছোট ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা জল্পনা। তবে সেই গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি উড়িয়ে দিয়েছেন ম্রুণাল।

ম্রুণালের বয়স এখন ৩৪ বছর, আর যশস্বীর ২৪। বিভিন্ন সময় নায়ক, গায়ক, ব্যবসায়ী ও প্রযোজকসহ অনেকের সঙ্গে ম্রুণালের নাম জড়ালেও এবার ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল একটি পোস্টে প্রশ্ন তোলা হয়, ম্রুণাল কি তার চেয়ে ৯ বছর ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ডেট করছেন?

পোস্টটির মন্তব্যঘরেই জবাব দেন ম্রুণাল। তিনি লেখেন, ‘ভাই, শান্ত হন। আমাদের একসঙ্গে কোথায় দেখেছেন? কীভাবে? আপনারা এত শিক্ষিত মানুষ হয়েও এমন গুজবকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেন কীভাবে?’

এরপর গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের আরও গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় নিয়ে কাজ করার পরামর্শ দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘দেশে কত কিছুই না ঘটছে। জেন জিদের কাছ থেকে কিছু শিখুন, গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন, তাহলে আরও বেশি ভিউ পাবেন।’

ম্রুণালের বক্তব্যের সারকথা, একই জায়গা থেকে বের হওয়া বা কোনো ভিডিওকে কেন্দ্র করে দুজনকে নিয়ে আলোচনা হলেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায় দেখা গেছে। ২০১২ সালে ‘মুঝসে কুছ কেহতি…ইয়ে খামোশিয়া’ দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন তিনি। এরপর ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031