ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

পটুয়াখালীতে জি-৯ কলা চাষে নতুন সম্ভাবনা

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৪৭ বার পঠিত
পটুয়াখালীতে জি-৯ কলা চাষে নতুন সম্ভাবনা

পটুয়াখালীর দশমিনায় উচ্চ ফলনশীল জি-৯ জাতের কলা চাষ করে সফলতার দৃষ্টান্ত গড়েছেন কৃষক ও উদ্যোক্তা শাহ আলম জমাদ্দার। আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শে প্রায় ২ একর জমিতে গড়ে তুলেছেন কলার বাগান।

প্রায় ২৫ বছর ধরে কৃষিকাজে যুক্ত শাহ আলম প্রথমে রংপুরের একটি নার্সারি থেকে ১০০টি টিস্যু কালচার চারা সংগ্রহ করেন। বর্তমানে তার বাগানে দেড় শতাধিক জি-৯ গাছ রয়েছে। কৃষি বিভাগের একটি প্রকল্প থেকে তিনি আর্থিক সহায়তা, ৩০টি চারা ও প্রয়োজনীয় কৃষি উপকরণও পেয়েছেন।

শাহ আলম জানান, প্রতিটি কাঁদিতে প্রায় ২৫০ থেকে ৩০০টি কলা ধরে। বাগানের পাশাপাশি নিজস্ব নার্সারিতে উৎপাদিত টিস্যু কালচার চারাও কমপক্ষে ১০০ টাকা দরে বিক্রি করছেন। প্রাথমিকভাবে বাগান স্থাপনে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, জি-৯ উচ্চ ফলনশীল, রোগসহনশীল ও বাণিজ্যিকভাবে লাভজনক জাত। শাহ আলমের উদ্যোগ দেখে স্থানীয় কৃষকরাও এ জাতের কলা চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ নতুন উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930